×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৭
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজ গেলেন মাশরাফি
স্পোর্ট ডেস্ক:- মাশরাফি বিন মুর্তজার ওয়েস্ট ইন্ডিজ যাওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ওয়ানডে অধিনায়কের স্ত্রী সুমনা হক সুমি গুরুতর অসুস্থ হয়ে পড়াই এর মূল কারণ। গত কয়েক দিনে মাশরাফির স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সেই স্বস্তি নিয়েই গতকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশত্যাগ করেছেন নড়াইল এক্সপ্রেস।
বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, গতকাল রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে উড়াল দিয়েছেন মাশরাফি। অন্য সব ক্রিকেটারদের মতো নিউইয়র্ক যাবেন তিনি। পরে নিউইয়র্ক থেকে জ্যামাইকা যাবেন ওয়ানডে অধিনায়ক।
ওয়ানডে দলে ডাক পাওয়া ছয় ক্রিকেটার ইতোমধ্যে জ্যামাইকায় পৌঁছে গেছেন। মুস্তাফিজ-মোসাদ্দেকরা দলের সঙ্গে যোগ দিয়েছেন। ১৯ জুলাই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে চান মাশরাফিও। ২২ জুলাই শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয়, তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৬ ও ২৮ জুলাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat