×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৫
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সর্বনিম্ন রানের লজ্জায় ডুবল বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক:-  ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম দিনেই ভয়াবহ বিপর্যয় গ্রাস করেছে বাংলাদেশ দলকে। বুধবার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগেই অলআউট হয়ে গেছে সাকিব আল হাসানের দল।
দুই ঘণ্টারও কম সময়ে অলআউট হয়ে লজ্জার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ান পেসারদের ঝড়ের বিপরীতে ব্যাটসম্যানদের কাণ্ডজ্ঞান হীন ব্যাটিংয়ে ১৮.৪ ওভারে মাত্র ৪৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনিন্ম স্কোর।
এর আগে দলীয় সর্বনিন্ম ৬২ রান ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে। অ্যান্টিগায় টসে হেরে ব্যাট করতে নেমেছিল সাকিবের দল। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের ব্যাটিং লাইনকে কাঁপিয়ে দিয়েছেন উইন্ডিজ পেসাররা। কেমার রোচ একাই ধসিয়ে দিয়েছেন সফরকারীদের টপঅর্ডার। তার অসাধারণ পেস বোলিংয়ে ১৮ রানেই পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এবং পাঁচজনই তার শিকার।
তামিমকে (৪) দিয়ে শুরু। তারপর মুমিনুল (১)। নবম ওভারে মুশফিক (০), সাকিব (০), মাহমুদউল্লাহ রিয়াদকে (০) ফিরিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন রোচ। ওপেনার লিটন দাসের প্রতিরোধ থেমেছে কামিন্সকে মারতে গিয়ে। তিনি ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। পরে বাংলাদেশের ইনিংসের লেজটা গুটিয়ে দিয়েছেন কামিন্স ও হোল্ডার। রোচ ৮ রানে পাঁচটি, কামিন্স তিনটি ও হোল্ডার দুটি করে উইকেট পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat