×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৪
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিনিধি:-  ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জালাল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ডিবির এএসআই জুয়েল এবং কনস্টেবল ফজলুল হক  আহত হন। পুলিশ বলছে, জালালের বিরুদ্ধে মাদক মামলাসহ ৬টির বেশি মামলা রয়েছে।
ডিবির ওসি আশিকুর রহমান জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছিল। খবর পেয়ে  ওই এলাকায় ভালুকা থানা পুলিশকে নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশ লক্ষ্য করেগুলি বর্ষণ করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যববায়ীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় জালালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, চারটি গুলির খোসা, একটি বড় রামদা এবং মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat