×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-০১
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিনিধি:- মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল শনিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। জিম ইয়ং কিম তার ঢাকা সফরে হোটেল র্যাডিসনে অবস্থান করবেন। এদিকে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে গত মধ্য রাতেই ঢাকায় এসে পৌঁছানোর কথা জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের। বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণ করবেন এবং এক্ষেত্রে আরো কি করা যায় সে বিষয়ে আলোচনা করবেন।
সূত্র জানায়, তারা আজ রবিবার থেকে আনুষ্ঠানিক সফর শুরু করবেন। সফরকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখবেন। এরপর তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের আরো লক্ষ্য হচ্ছে, রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে মধ্য মেয়াদি পরিকল্পনায় আরো সংলাপের ব্যবস্থা করতে উদ্বুদ্ধ করা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য জাতিসংঘ ও বিশ্বব্যাংকের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করা।
গত ৬ এপ্রিল মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার জন্য জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোনে আলাপকালে শেখ হাসিনা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ-মিয়ানমারের চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ সফর শেষে আগামী ৩ জুলাই নিউইয়র্কে ফেরার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনীর অভিযানে ব্যাপক হত্যাযজ্ঞ, ধর্ষণ, অগ্নিসংযোগ-সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যদিও মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন মিয়ানমারের সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat