×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৬-৩০
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোমল পানীয় পানে স্বাস্থ্য ঝুঁকি
গরমে কোমল পানীয় পানে খানিকটা শান্তি মেলে শরীরে ঠিকই। বিশেষ করে এই গরমের দিনে বাড়ির বাইরে বেরোলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। এছাড়া কিছুটা গুরুপাক খাবার কিংবা ফাস্টফুডের সাথে কোমল পানীয় খাওয়া আজকাল নিয়মে পরিণত হয়েছে। কিন্তু এই কোমল পানীয়র মানব দেহের উপর রয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চিনি ও ক্যালরিসমৃদ্ধ হওয়ায় কোমল পানীয় হজমে বাধা সৃষ্টি করে এবং শরীরে অক্সিজেনের পরিমাণ হ্রাস করে। বিপদ জনক কথা হচ্ছে, এই সব কোমল পানীয় পানের কারণে দিন দিন ক্যান্সারের ঝুঁকি বেড়েই চলেছে।
যুক্তরাষ্টের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফ্রান্সিসকে জানান, ক্যান্সার এক বৃক্ষের মতো এবং অক্সিজেনবিহীন টিস্যু হলো এর পৃষ্ঠপোষক। অত্যধিক কোমল পানীয় সেবনের ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে আসে, যা মানব দেহের জন্য ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
তিনি আরো জানান, এছাড়া ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনিতে পাথর, অতিরিক্ত ওজন, বন্ধ্যাত্বের মতো জটিল রোগব্যাধির ঝুঁকি ও বেড়ে যাচ্ছে এই কোমল পানীয় পানের অভ্যাস থেকে। তাই সুস্থতার জন্য কোমল পানীয় পানের অভ্যাস ত্যাগ করা অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat