×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৮
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কে স্পোর্টস কাউন্সিল ফুটবল লিগের উদ্বোধন
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লিগ ও টুর্নামেন্ট ২০১৮ শুরু হয়েছে। স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের এলমহার্স্ট নিউটাউন অ্যাথলেটিক মাঠে লিগ ও টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
উদ্বোধনী দিনে লিগের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টার গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। আরেক খেলায় নবাগত সিল্ক সিটি নিউজার্সিকে ৫-০ গোলে পরাজিত করে ওজনপার্ক যুবসংঘ লিগে শুভ সূচনার পাশাপাশি পূর্ণ পয়েন্ট অর্জন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার প্রকাশক আলমগীর শিকদার লোটন এবং অ্যাপোলো ব্রোকারেজ-এর প্রেসিডেন্ট ও সিইও শমশের আলী ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দসহ স্পোর্টস কাউন্সিলের কর্তকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান। যৌভভাবে সঞ্চালনায় ছিলেন আব্দুল বাসিত বুলবুল, জুয়েল আহমেদ ও রশিদ রানা।
স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম ও মিসবাহ আবদীন শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোমেন তার বক্তব্যে প্রবাসে স্পোর্টস কাউন্সিলের লীগ ও টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন এবং খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে খেলার জন্য সকল দলের প্রতি আহবান জানান।
এবারের লিগে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ব্রঙ্কস স্টার, ব্রঙ্কস ইউনাইটেড, সিল্ক সিটি নিউজার্সি, ওজনপার্ক যুব সংঘ, উবাইয়া, সোনার বাংলা, আইসাব ও ব্রাদার্স অ্যালায়েন্স। ফিকশ্চার অনুযায়ী লিগের খেলাগুলো হবে ১, ৮, ১৫, ২২ ও ২৯ জুলাই এবং ৫, ১২, ১৯ ও ২৬ আগস্ট।
সপ্তাহের প্রতি রবিবার বিকেল সাড়ে তিনটা থেকে একই মাঠে লিগের তিনটি করে খেলা হবে। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল হবে আগামী ২ সেপ্টেম্বর রবিবার এবং ফাইনাল হবে ৯ সেপ্টেম্বর রবিবার।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লিগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে সকল দলের সমন্বয়ে লিগ এবং লিগের শীর্ষ চার দলের সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat