×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৭
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা ৬৬ তম
নিজস্ব প্রতিনিধি:- বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় স্থান পেয়েছে ঢাকা। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবসম্পদ প্রতিষ্ঠান মার্কার এই তালিকা প্রকাশ করেছে। ২০৯টি নগরীর সেই তালিকায় বিশ্বের অনেক উন্নত এবং ধনীদেশের বড় বড় নগরীকে পেছনে ফেলে ঢাকার অবস্থান ৬৬ নম্বরে। খবর বিবিসি’র
মার্কার ব্যয়বহুল নগরীর এই সূচক তৈরি করে কোন নগরীতে বিদেশিদের জীবনযাত্রার খরচের তুলনা করার জন্য। মোট ২শ’ জিনিসের ব্যয় বিবেচনায় নেয়া হয়। এর মধ্যে আছে বাসস্থান, যাতায়াত, খাবার, বিনোদন থেকে শুরু করে নানা কিছুর দাম। এক কাপ কফি, এক বোতল পানি, এক লিটার পেট্রোল বা এক লিটার দুধ। মানদণ্ড হিসেবে ধরা হয় নিউ ইয়র্ক নগরীকে। আর খরচের হিসেব তুলনা করা হয় মার্কিন ডলারে। এসব খরচ বিবেচনায় বিদেশিদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী হংকং। দ্বিতীয় স্থানে টোকিও। তিন থেকে পাঁচ নম্বরে আছে যথাক্রমে জুরিখ, সিঙ্গাপুর এবং সিউল।
প্রথম দশটি স্থানে আরো আছে সাংহাই, এনডজামেনা, বেইজিং এবং বার্ন। বিদেশিদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি নগরীর চারটিই আছে এশিয়াতে। সেখানে চীনের বড় বড় শহরগুলিই আছে উপরের দিকে। সবচেয়ে কম ব্যয়বহুল নগরী হচ্ছে তাশখন্দ। তিউনিস আর বিশকেকের পর তাদের অবস্থান।
সূচকে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র নগরী মুম্বাই (৫৫) ঢাকার উপরে। ভারত বা পুরো দক্ষিণ এশিয়ার অন্যান্য নগরীগুলো ঢাকার অনেক পেছনে। ইয়াংগুন আছে ৯১ নম্বরে, দিল্লি ১০৩ নম্বরে, কলম্বো ১০৮, চেন্নাই ১৪৪, কলকাতা ১৮২, ইসলামাবাদ ১৯০ আর করাচি ২০৫ নম্বরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat