×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৩
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজ গেল বাংলাদেশ দল
স্পোর্ট ডেস্ক:- প্রায় দেড় মাসের লম্বা সফর। খেলা হবে তিন ফরম্যাটে। গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, গতকাল রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের টেস্ট দলের সদস্যরা।
ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে নিউইয়র্ক যাবে বাংলাদেশ দল। নিউইয়র্কে একদিন বিরতি শেষে অ্যান্টিগায় যাবেন ক্রিকেটাররা। নিউইয়র্ক থেকেই দলের সঙ্গে যোগ দিবেন টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে সিরিজের প্রস্তুতিতে দলের সঙ্গে ছিলেন না তিনি। ছুটিতে যুক্তরাষ্ট্রে ছিলেন এই অলরাউন্ডার।
এদিকে এই সফরে দলের ম্যানেজারের দায়িত্বে থাকছেন না খালেদ মাহমুদ সুজন। বিসিবির এই বোর্ড পরিচালক যাবেন না ওয়েস্ট ইন্ডিজ। তার জায়গায় ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার সাব্বির খানকে। যদিও ভিসা জটিলতার কারণে গতকাল রাতে দলের সঙ্গী হতে পারেননি সাব্বির খান। ভিসা প্রাপ্তি সাপেক্ষেই উড়াল দিবেন তিনি। তার অবর্তমানে ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
টেস্ট দলে থাকলেও ভিসা জটিলতার কারণে গতকাল রাতে উড়াল দিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। আগামীকাল রবিবার তার ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিসা হয়ে গেলেই চলে যাবেন তিনি। ভিসা পেতে বিলম্ব হচ্ছে আরিফুল হকেরও। তবে টি-টোয়েন্টি দলের সদস্য হওয়ায় তার ভিসা পাওয়ার দেরি কোনো সমস্যা নয়।
উল্লেখ্য, আগামী ২৭-২৮ জুন অ্যান্টিগায় দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু ৪ জুলাই। জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১২ জুলাই। ২২, ২৫, ২৮ জুলাই স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৩১ জুলাই সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টি।  ৪ ও ৫ আগস্ট ফ্লোরিডায় দ্বিতীয়, তৃতীয় টি- টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat