×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৩
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেনাপোলে আগুনে পুড়ল ১০ কোটি টাকার আমদানি পণ্য
আমদানি করা এসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে রবিবার ভোরে বেনাপোল বন্দর ট্রাক টার্মিনালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার আমদানি করা মালামাল পুড়ে ছাই  হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে বেনাপোল, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
বেনাপোল বন্দরের ডাইরেক্টর আমিনুল ইসলাম জানান, ট্রাক টার্মিনালে ভারত থেকে আসা আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক অবস্থান করে থাকে। নিয়ম বহির্ভূতভাবে ভারত থেকে আমদানি করা বিভিন্ন যানবাহনের চেসিস ও তৈরি মোটর সাইকেল রাখা হয় টার্মিনালের অভ্যন্তরে। আর এক পাশে রাখা ছিল এসিড জাতীয় পদার্থ ছিল। রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করে এসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে পাশের একটি পণ্য বোঝাই ট্রাকে পড়লে আগুনের সূত্রপাত হয়। শুক্র ও শনিবার ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক রেখে চালকরা চলে যান তাদের নিজ বাড়িতে। একটি ট্রাক থেকে ১০/১২টি ট্রাকে আগুন লেগে  তুলা, সুতা, মোটর পার্টস ও কেমিক্যাল পণ্য পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বেশ কিছু মোটর সাইকেল পুড়ে যায়। আগুনের খবর পেয়ে বন্দর পরিচালক আমিনুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা হতে পারে। তবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat