×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৮
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল উত্তর কোরিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠানের জন্য আমেরিকার একটি প্রতিনিধি দল সোমবার পিয়ংইয়ং পৌঁছেছে। এর ফলে দুই নেতার মধ্যে সম্মেলন বিলম্বিত বা বাতিলের যে আশঙ্কা সৃষ্টি হয়েছিল, তা অনেকটা দূরীভূত হয়েছে। ট্রাম্প রোববার এক টুইটার বার্তায় বলেন, ‘কিম জং উন ও আমার মধ্যে সম্মেলনের ব্যবস্থা করতে আমাদের যুক্তরাষ্ট্রের দল উত্তর কোরিয়া পৌঁছেছে। আমি সত্যিই বিশ্বাস করি, উত্তর কোরিয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং একদিন একটি বিশাল অর্থনৈতিক জাতি হবে দেশটি। কিম জং উন এ বিষয়ে আমার সঙ্গে একমত হয়েছে। এটি হবেই।’ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই জানিয়েছে, দুই কোরিয়ার কর্মকর্তারা রোববার দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে আলোচনায় বসেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্মেলনপূর্ব আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছেন দেশটির বর্ষীয়ান কূটনীতিক ও ফিলিপাইনে মার্কিন রাষ্ট্রদূত সাং কিমকে। সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সম্মেলনপূর্ব আলোচনার জন্য সিঙ্গাপুর যাওয়ার পথে বেইজিং পৌঁছেছেন উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা। একই উদ্দেশ্যে সিঙ্গাপুরের পথে রয়েছেন হোয়াইট হাউসের প্রধান চিফ অব স্টাফ জো হেগিন। এর আগে গত বৃহস্পতিবার হঠাৎ করে কিম জং উনের সঙ্গে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। তবে একদিন পরই তিনি তার মত পরিবর্তন করে আলোচনায় বসতে সম্মত হন। তথ্য : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat