×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৭
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মির্জাপুরে পাওনা টাকা চাওয়ায় যুবক খুন
নিজস্ব প্রতিনিধি:-  জেলার মির্জাপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আশরাফ মোল্লা (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার জামুর্কি ইউনিয়নের বাদাইমা গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উপজেলার চুকুরিয়া গ্রামের মৃত এলহাম মোল্লার ছেলে। মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, আশরাফ মোল্লা পার্শ্ববতী গ্রাম কাটরা টুকরা পাড়ার সবুর মিয়া নামের এক ব্যক্তির কাছে জমি বিক্রির ২৪ হাজার টাকা পেতেন। কিন্তু সবুর দীর্ঘদিন ধরে আশরাফকে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। শনিবার রাতের দিকে আশরাফ বাদাইমা এলাকায় সবুরকে দেখতে পেয়ে তার কাছে পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সবুর আরশাফের গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আশরাফকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এবং পওে সেখান থেকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে সবুর পলাতক রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat