×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-২১
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মাহিদুরের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদণ্ড পাওয়া এক আসামির মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। তার নাম মাহিদুর রহমান। রবিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের সুবেদার আলী বিশ্বাসের ছেলে মাহিদুর রহমানের বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিলেন। কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, কারাগারে থাকা অবস্থায় গত ২৮ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন মাহিদুর। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। মাহিদুর রহমান একাত্তরে মুসলিম লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি স্থানীয় রাজাকার ক্যাম্পেই থাকতেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় আশপাশের এলাকায় হত্যা, লুটপাট, নির্যাতনের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডে অংশ নিতেন। মুক্তিযুদ্ধে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর স্কুল মাঠে ও এর আশেপাশে সংঘটিত গণহত্যার ঘটনায় ২০১৩ সালে মাহিদুর রহমানসহ ১২ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জের আদালতে একটি মামলা হয়। গণহত্যার শিকার শহীদ পরিবারের সদস্য উপজেলার পারচৌকা গ্রামের বদিউর রহমান মামলাটি করেছিলেন। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৫ সালের ১৯ মে মাহিদুর রহমানকে আমৃত্যু কারাদণ্ড দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat