×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৪
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
নিজস্ব প্রতিনিধি:-  গোপালগঞ্জে ভাতিজার পিটুনি থেকে ভাইকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম দাউদ ফকির (৬০)। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ভাতিজা আমির ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। সোমবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্ধারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মোক্তার হোসেন জানিয়েছেন,  সকাল সাড়ে ৬টার দিকে আমির ফকিরের (২৬) সঙ্গে ঘরে জুতা রাখা নিয়ে তার বাবা সোলায়মান ফকিরের ঝগড়া বাধে। এক পর্যায়ে আমির তার বাবাকে মারধর শুরু করেন। এসময় সোলায়মানের চিৎকারে তার ছোট ভাই দাউদ ফকির এগিয়ে আসেন। এসময় তিনি ভাতিজা আমিরকে থামতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আমির চাচা দাউদ ফকিরকে পাথর দিয়ে  মাথায় আঘাত করলে  জ্ঞান হারান তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। এ ঘটনায় নিহতের মেয়ে মিনা বেগম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন। তিনি আরও বলেন, অভিযুক্ত আমির ফকির ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দী দিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ ফজলুল করিম জানান, দাউদ ফকিরকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ময়নাতদন্ত রির্পোট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat