×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৮
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক:-  গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের দমন পীড়নের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রধান জেইদ রাদ আল হুসাইন এ নিন্দা জানান।
গতকাল শুক্রবারও গাজায় ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়েছে ইসরায়েল। এতে তিন জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন। গত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তাদের শান্তিপূর্ণ এই বিক্ষোভে গুলি চালিয়ে এখন পর্যন্ত ৪৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। ভূমি দিবস উপলক্ষে শুরু হওয়া এ বিক্ষোভ আগামী ১৫ মে নাকাবা দিবস পালনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে এ ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে এবং অসংখ্য ফিলিস্তিনিকে যারা হত্যা এবং আহত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। জেইদ বলেন, ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালানোর বিষয়টি খুবই বেদনাদায়ক। অসংখ্য ফিলিস্তিনি আহত হওয়ার যে খবর আসছে তাতে এটা স্পষ্ট যে ইসরাইলি বাহিনী একবার দুইবার নয় বারবার ফিলিস্তিনিদের ওপর তাজাগুলি ব্যবহার করছে। প্রতিদিনই খবর আসছে গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা করছে ইসরায়েলি বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা ইসরায়েলি হামলার নিন্দা জানালেও তারা এতে কোনো কর্ণপাত করছেন না। উল্টো ফিলিস্তিনিদের ওপর হামলাকারী সেনাদের প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেয়াহু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat