×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রেনের ছাদ থেকে দুই শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:-  ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সেপ্রেস ট্রেনের ছাদ থেকে দুই পথশিশুর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রেল কর্তৃপক্ষ বলছে, ট্রেনের ছাদে থাকা দুই শিশু ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছার পর এই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় রায়হান (৯) নামে আরও এক শিশুকে। চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার বিকাল ৩টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকা বিমান বন্দর স্টেশনে পাঁচ মিনিটের জন্য যাত্রা বিরতি করে। এ সময় সবার অগোচরে স্টেশন এলাকার ৩ পথশিশু ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি ফেনী আসার পর ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুই শিশু মারা যায়। দুই সহপাঠীর মৃত্যুর ঘটনা দেখে অজ্ঞান হয়ে পড়ে রায়হান নামের আরেকটি শিশু। তার হাতে আঘাত লেগেছে। হতাহতদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১২ বছর। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।’ লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শিশু রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে আহত শিশুটি জিআরপি থানার তত্ত্বাবধানে রয়েছে বলেও জানান ওসি শহীদ উদ্দিন। আহত রায়হানের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা বিমান বন্দর এবং টঙ্গী স্টেশনেই তারা ঘুরে বেড়ায়। টঙ্গী বস্তিতে তাদের মা-বাবা থাকেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat