×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ট্রাকচাপায় যুবলীগ নেতা নিহত
নিজস্ব প্রতিনিধি:-  রাজধানীর গ্রিন রোডে একটি ট্রাকের চাপায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তার নাম শিশির মৃধা (৪৫)।
মঙ্গলবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।  নিহত শিশির  যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে জানা গেছে। কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক মিলন জানান, রাত আড়াইটার দিকে গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক শিশিরকে চাপা দিয়ে হার্ড ব্রেক করে উল্টে যায়। এতে শিশির গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন। শিশিরের পকেটে থাকা মোবাইল নম্বর থেকে ফোন করা হলে তার ফুফাতো ভাই মিরাজ এসে লাশ শনাক্ত করেন। মিরাজ বলেন, নিহত শিশির কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলেন। শিশির মৃধা পটুয়াখালী সদর থানার বৌকরণ গ্রামের মৃত ইউসুফ মৃধার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat