×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৭
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটক ও টেলিছবিতে মোনালিসা
বিনোদন ডেস্ক:-  সম্প্রতি দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। প্রায় দুই বছর পর তিনি আমেরিকা থেকে দেশে ফিরলেন। সর্বশেষ ২০১৬ সালে দেশে এসেছিলেন এই অভিনেত্রী। সেবার তিন মাস ছিলেন এবং টিভির জন্য বেশ কয়েকটি কাজ করেছিলেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানান মোনালিসা। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে আসার আগেই কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তাদের কাজগুলো করতে হবে। নাটক আর টেলিছবি। তিনি আরো বলেন, এর আগে যখন এসেছিলাম, তখন আমার পরিবারকে তেমন সময় দিতে পারিনি। তবে এবার খুব বেশি কাজ করব না। পরিবারকে সময় দেব, ঘুরব, বেড়াব, মজার মজার খাবার খাব। দারুণ কিছু স্মৃতি সঙ্গে নিয়ে ফিরে যাব। এদিকে দেশে ফিরে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অভিব্যাক্তি প্রকাশ করেন মোনালিসা। সেখানে তিনি লেখেন- নিজের দেশে ফেরার জন্য সব সময় অপেক্ষা করে থাকি। নিজের মধ্যে দেশে ফেরার একটা টান অনুভব করি। হ্যালো বাংলাদেশ, আমি এসেছি।’ দেশে ফিরে তিনি তার সহকর্মী, স্বজন, বন্ধুমহলের সঙ্গে দেখা করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। তারপর নববর্ষের উৎসবে মেতে উঠেন। নিজের পরিবারের সবার সাথে আনন্দে মেতে আছেন। এভাবে থাকবেন আরো কিছু দিন। তারপর কাজে মন দেবেন। তবে খুব বেশি কাজ তিনি করবেন না। শুধু হাতেখোনা কয়েকটি কাজ করবেন পূর্বের কমিটমেন্ট অনুযায়ী। তবে কবে থেকে কাজ শুরু করবেন এখনো জানা যায়নি। ছোট পর্দার এই জনপ্রিয় তারকা প্রায় আটবছর ধরে নিউইয়র্কে বাস করছেন। সেখানকার একটি টিভি চ্যানেলে হেড অব প্রোগ্রামের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের দুই বছরের মাথায় বিচ্ছেদ ঘটে তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat