×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান, শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত চলতি বছর এশিয়া কাপ আয়োজন করবে। ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ার জায়ান্টরা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে লিগ পর্বের খেলাগুলো। ৩০ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ। ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন হবে ছয় দেশ নিয়ে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান সরাসরি অংশ নিবে। সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল এবং ওমানের থেকে যেকোনো একদল ষষ্ঠ দল হিসেবে যোগ দিবে এশিয়া কাপের মূল আয়োজনে। ‘বি’ গ্রুপে পরেছে এ তিন দল। এছাড়া ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গী কোয়ালিফাইং রাউন্ড থেকে উঠে আসা একটি দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে। গ্রুপ পর্যায়ে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। দুই গ্রুপ থেকে সেরা দুই দল খেলবে সুপার ফোর রাউন্ড। যেখানে প্রতিটি দল খেলবে ৩টি করে ম্যাচ। সেখান থেকে পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনাল ম্যাচ। ২০০৮ সালে পাকিস্তানে একই ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ সেপ্টেম্বর, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ২১ সেপ্টেম্বর। ভারত ও পাকিস্তানের ম্যাচ ২১ সেপ্টেম্বর। টুর্নামেন্টে দুদিন দুটি করে ম্যাচ রয়েছে। ২১ সেপ্টেম্বর আফগানিস্তান-বাংলাদেশ এবং ভারত-পাকিস্তান খেলবে এবং ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা এবং পাকিস্তান-কোয়ালিফাইং করা দল মাঠে নামবে। ফিকশ্চার : গ্রুপ পর্ব : ১৮ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা, পাকিস্তান-কোয়ালিফায়ার ১৯ সেপ্টেম্বর : ভারত-কোয়ালিফায়ার। ২০ সেপ্টেম্বর : আফগানিস্তান-শ্রীলঙ্কা। ২১ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, ভারত-পাকিস্তান। সুপার ফোর রাউন্ড : ২৩ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্স আপ। ২৪ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্স আপ। ২৫ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ রানার্স আপ-গ্রুপ ‘বি’ রানার্স আপ। ২৬ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন। ২৭ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ। ২৮ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ। ৩০ সেপ্টেম্বর : ফাইনাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat