×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাজু খাদেমের প্রেমের ফাঁদে অরিন!
বিনোদন ডেস্ক:- ঢাকার একটি মেসে থাকেন সাজু খাদেম। ব্যাচেলর জীবনে টাকা পয়সার অভাবে মানুষকে ঠকানোই তার কাজ। বিভিন্ন জনকে মিথ্যে বলে নিজের কাজ উদ্ধার করেন। এ ছাড়া লেনদেনের ব্যাপারেও তিনি বিশ্বস্ত নন। সবার সঙ্গে প্রতারণা করেন। ঘটনাক্রমে অরিনকেও তিনি প্রেমের ফাঁদে ফেলেন। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এমন দৃশ্য দেখা যাবে ‘ফিটিং’ নাটকে। এসআর মাল্টিমিডিয়া অ্যান্ড ইভেন্টস প্রযোজিত এ নাটকটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সিফাত ইসলাম। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়। নাটক প্রসঙ্গে পরিচালক সিফাত ইসলাম  বলেন, ‘‘কমেডি ঘরানার নাটক ‘ফিটিং’। নাটকটি দেখে দর্শক আনন্দ পাবেন। দর্শকদের বিনোদিত করার জন্যই এই নাটক নির্মাণ করা হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। আগামী ১০ এপ্রিল নাটকটি দর্শকদের জন্য উম্মুক্ত করা হবে।” সাজু খাদেম-অরিন ছাড়াও এতে আরো অভিনয় করছেন আব্দুল হালিম আজিজ, জাহাঙ্গীর কবির বকুল, রজনীগন্ধা রফিক, সিফাত ইসলাম, সাদিয়া মেহজাবিন এবং আরো অনেকে। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে নাটকটির টিজার। আগামী ১০ এপ্রিল ইউটিউব চ্যানেল ‘নিউ ভিশনবিডি’-তে এটি প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat