×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাদের ‘আলাপন’
বিনোদন ডেস্ক :  আবিদ খুব ভালো একজন গায়ক। জারা আবিদের গানের খুব ভক্ত। জারা খুব ভালো গানও লিখে। ওর স্বপ্ন আবিদ একদিন ওর লেখা গান গাইবে। এজন্য বিভিন্নভাবে জারা আবিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু আবিদের সঠিক ফোন নম্বর সে পায় না। একপর্যায়ে এক বন্ধু জারাকে আবিদের মোবাইল নম্বর সংগ্রহ করে দেয়। এরপর জারা আবিদকে ফোন করে কিন্তু  আবিদ জারার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফোনের লাইন কেটে দেয়। তারপর জারা তার লেখা একটি গান আবিদের ফেসবুকে ইনবক্স করে রাখে। এদিকে আবিদও নতুন গান গাওয়ার জন্য ভালো গান খোঁজ করছিল, হঠাৎ ইনবক্সে গানটা দেখে গানের কথা তার পছন্দ হয়। এরপর গল্প ভিন্ন দিকে মোড় নেয়। গল্পটি একক নাটক ‘আলাপন’-এর। জান্নাতারা ফেরদৌস মিলার গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন এস সিরাজী। এটি পরিচালনা করেছেন স্বাধীন ফুয়াদ। নাটকের গল্পে আবিদ চরিত্রে অভিনয় করেছেন সজল। আর জারা চরিত্রে দেখা যাবে নাদিয়া মীমকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আজ শুক্রবার রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat