×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্চে ১০৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০৫ কোটি ১২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। গত মার্চ মাসে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।
বৃহস্পতিবার বিকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ২১ লাখ ৪৫ হাজার ৯০১ পিস ইয়াবা, আট হাজার ৫৫২ বোতল বিদেশি মদ, ১৬৮ লিটার বাংলা মদ, চার হাজার ৫০৮ ক্যান বিয়ার, ৩৩ হাজার ১৩ বোতল ফেন্সিডিল, দুই হাজার ২২০ কেজি গাঁজা, পাঁচ কেজি ৭০০ গ্রাম হেরোইন, পাঁচ হাজার ৭৮৫টি অ্যানেগ্রা, সেনেগ্রা ট্যাবলেট, এক হাজার ৩১৫টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১৪ লাখ ৭৬ হাজার ৭৬০টি বিভিন্ন ট্যাবলেট। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে আছে ১৩ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণ, আট হাজার ৪৬০টি শাড়ি, এক হাজার ৬৪৪টি থ্রিপিস, শার্টপিস, ১৮৬ মিটার থান কাপড়, ৯৫০টি তৈরি পোশাক ও ৪০ হাজার ৯১৯ সিএফটি কাঠ। জব্দ করা অস্ত্রের মধ্যে আরও রয়েছে তিনটি পিস্তল, দুটি বন্দুক, একটি রিভলভার, ১৩ রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন। বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১৩ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপার্দ করেছে বিজিবি। এছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৮ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিজিবি ৩০৮ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat