×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০২-১৮
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বহুমুখী ব্যবহারের মাধ্যমে চা শিল্পকে অারও সমৃদ্ধ করা সম্ভব : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: বহুমুখী ব্যবহারের মাধ্যমে চা শিল্পকে অারও সমৃদ্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চা শুধু পানীয় হিসেবে রাখলে চলবে না।
এর বহুমুখীকরণ করতে হবে। চায়ের পাতা দিয়ে শ্যাম্পু, সাবান, লোশন ও অাচারসহ অনেক কিছু প্রস্তুত করা সম্ভব। চায়ের পাতা দিয়ে টি-কোলা উৎপাদনে গবেষণা চলছে। চা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে পাতা তুলেন, বাগানের পরিচর্যা করেন। তাদের কল্যাণে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি আপনাদের নজর দিতে হবে। পাশাপাশি শ্রমিকরাও বেশ আন্তরিকতা দিতে তাদের কাজটুকু করবেন বলে আমি বিশ্বাস করি।  আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা অান্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল পুস্পগুচ্ছতে এ অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় অাসার পর বঙ্গবন্ধু শিল্পমন্ত্রী হিসেবে চাকে শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে দেশে ৮ কোটি ৮৫ লাখ কেজি চা উৎপাদন হচ্ছে। এ শিল্পে ৩ লাখ শ্রমিক প্রত্যক্ষভাবে জড়িত। যার অধিকাংশই নারী। ১৯৫৭-৫৮ সালে বঙ্গবন্ধু চা বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায় চা শিল্প প্রসারের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় চা শিল্প অাজ অগ্রসরমান শিল্প।তিনি বলেন, পূর্বের তুলনায় বর্তমানে চায়ের ব্যবহার অনেকগুণ বেড়েছে। দেশীয় বাজারের সঙ্গে বিদেশেও চা রফতানির পরিমাণ বেড়েছে। এছাড়া ধানের মতো খরা সহিষ্ণু ও বৃষ্টি সহিষ্ণু চা উৎপাদনের প্রক্রিয়াও চলছে।বাংলাদেশ চা প্রদর্শনীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননা স্মারক হিসেবে প্রধানমন্ত্রীকে জাতির পিতা ও চা শ্রমিকের ছবি তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat