×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০১-২১
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাহাড়ে শিক্ষাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাহাড়ে শিক্ষাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। মারমা ত্রিপুরা ভাষায় যে অক্ষর আছে, আমরা সেই অক্ষরে তাদের নিজস্ব ভাষায় বই ছাপিয়ে দিয়েছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত দীর্ঘমেয়াদি সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (তৃতীয় পর্যায়) অধীন শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ‘পাড়া কেন্দ্রের’ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।এসময় তিনি বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তি আমরা করেছি। সেই চুক্তি বাস্তবায়নের কাজও করে যাচ্ছি। চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় যে অক্ষর আছে, আমরা সেই অক্ষরে তাদের নিজস্ব ভাষায় বই ছাপিয়ে দিয়েছি। পাহাড়ে শিক্ষাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি’।পাহাড়িদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘পার্বত্য অঞ্চলে যেন মাদক উৎপাদন না হয়। পপির বদলে সেখানে পাহাড়ি ফলের চাষ করুন’।এসময় প্রধানমন্ত্রী পার্বত্য এলাকার উন্নয়নে যেসব উদ্যোগ নেয়া হয়েছে তা তুলে ধরেন।শেখ হাসিনা বলেন, পার্বত্য চট্টগ্রামে এক সময় রক্তক্ষয়-সংঘাত ছিল। এই সংঘাতের কারণ-সমস্যা চিহ্নিত করেই আওয়ামী লীগ শান্তি চুক্তি করে।উল্লেখ্য, রাঙামাটি জেলার মিতিঙ্গাছড়িতে ৪০০০ তম পাড়া কেন্দ্রের উদ্বোধন করা হলো। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, স্থানীয় এমপি উষাতন তালুকদার, এমপি জে এফ আনোয়ার চিনুসহ প্রশাসনের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat