×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-১১-২১
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শীতকালীন অধিবেশনে জাতীয় সম্প্রচার আইন পাসের জন্য সংসদে তোলা হবে:তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, আগামী শীতকালীন অধিবেশনে জাতীয় সম্প্রচার আইন পাসের জন্য সংসদে তোলা হবে। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক র‌্যালি উদ্বোধনকালে তিনি এ কথা জানান।পেশাজীবী টেলিভিশন প্রযোজকদের সংগঠন ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিপিএ) এ র‌্যালির আয়োজন করে।টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় র‌্যালি আয়োজন করেছে বিপিএ।উল্লেখ্য, সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের প্রস্তাব করে ‘সম্প্রচার আইন-২০১৭’ তৈরি করেছে তথ্য মন্ত্রণালয়।এ আইন অনুযায়ী দেশের নিরাপত্তা, অখণ্ডতা ও জনশৃঙ্খলা বিনষ্ট হতে পারে এমন কিছু সম্প্রচার করা যাবে না।এ ছাড়া দেশের নিরাপত্তা ও অখণ্ডতার প্রতি হুমকি হবে এমন কোনো কিছু প্রচার করা থেকে বিরত থাকতে হবে। অশ্লীল, মিথ্যা ও বিদ্বেষমূলক এবং দেশের সম্ভাব্য শান্তি, ঐক্য ও জনশৃঙ্খলা বিনষ্ট হতে পারে, এমন কোনো কিছু প্রচার করা যাবে না।এ আইনটি বলবৎ হওয়ার পর অবিলম্বে সম্প্রচার কমিশন গঠন করার কথা রয়েছে। কমিশনে একজন নারীসহ ৭ কমিশনার থাকবেন। কমিশনার নিয়োগ দিতে সরকার ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করে দেবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি কমিশনারদের একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন। চেয়ারম্যানের পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমান এবং কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারকের পদমর্যাদা, পারিশ্রমিক ও সুবিধাদি পাবেন।কমিশন আইন ভঙ্গকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স বা নিবন্ধন সর্বোচ্চ ১৪ দিনের জন্য স্থগিত করতে পারবে। তবে এর বেশি দিনের জন্য স্থগিত করতে হলে কমিশন তথ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাতে পারবে। পাশাপাশি এই আইনের অধীনে কমিশন অপরাধের ধরন বুঝে সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানা করতে পারবে।কমিশনের কাছে সংক্ষুব্ধদের অভিযোগ করার সুযোগ রাখা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে সরকার আইন বা বিধির মাধ্যমে নির্ধারিত শাস্তি নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat