×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-১০-১৯
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মামলা বিএনপির পক্ষে গেলে আদালতের প্রশংসা,বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ:ওবায়দুল কাদের
 নিজস্ব প্রতিনিধি: – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত নিয়ে বিএনপি দ্বি-চারিতার ভূমিকায়। একই সঙ্গে তিনি বলেন, মামলা পক্ষে গেলে দলটি আদালতের প্রশংসা করে আর বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনে। আজ বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। চলমান রাজনৈতিক ইস্যুতে সেতু ভবনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশেষ করে, নির্বাচন কমিশনের সঙ্গে তা দলের সংলাপ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা এবং মামলা মোকাবিলা প্রসঙ্গে কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘যখন তারা মনে করে যে এ রায়টা সরকারের বিরুদ্ধে গেছে, তখন তারা আনন্দে আটখানা। সঙ্গে সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এত প্রশংসা, তারা পঞ্চমুখ। আপনার বিরুদ্ধে গেলে আদালত, আদালতের স্বাধীনতা নেই—সরকারের হস্তক্ষেপ হচ্ছে। আর সরকারের বিরুদ্ধে গেলে তখন আদালতের স্বাধীনতা আছে। এই দ্বিচারিতা বিএনপির পরিহার করা উচিত।’বুধবার বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার চিত্র দেখে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কর্মসূচিতে অনেক বেশি লোক হলেও তা ছিল সুশৃঙ্খল।ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমার গতকাল মনে হয়েছে যে, এই পার্টিটাই এ রকম। এরা ক্ষমতায় গেলে কী করবে। আমরা ক্ষমতায় থেকে আমরা নেতাকর্মীদের কনট্রোল করতে পারলাম। তারা বিরোধী দল, আগামীবার ক্ষমতায় যেতে চায়। যারা রাস্তা দখল করে জনগণকে কষ্ট দেয়, ক্ষমতায় গেলে তারা কী করবে? সেটা ভেবেই আমি শঙ্কিত হয়েছি।’ তা ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে কমিশনে। আর এ লক্ষ্যে সেনা মোতায়েনের বিপক্ষে নয় তারা। যদিও বিষয়টি কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে মনে করেন তিনি।উত্তরার হাউস বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন। প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি শেষ হবে ২০২০ সালের মে মাসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat