×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-১০-১৯
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই মামলায় বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিনিধি : – জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় আদালত বলেন, পরবর্তীতে আদালতের আদেশ ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সোয়া ১১টায় ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন খালেদা। তিনি আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক ড. আখতারুজ্জামান তার জামিন আবেদন মঞ্জুর করেন।এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন। এসময় বিএনপির বিপুল নেতাকর্মী সঙ্গে ছিলেন।১২ অক্টোবর তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে দুই মামলায়ই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। তিন মাসের বেশি সময় বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চোখ ও পায়ের চিকিৎসা শেষে গতকাল দেশে ফিরেছেন তিনি। বুধবার (১৮ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। যুক্তরাজ্যে থাকতেই ঢাকা ও কুমিল্লায় নাশকতা, দুর্নীতি ও মানহানির ৫টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat