×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৮-২৫
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে আগামীকাল প্রধানমন্ত্রী গাইবান্ধা ও বগুড়া যাচ্ছেন
নিজস্ব প্রতিনিধি:  –প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি দেখতে এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে আগামীকাল শনিবার দেশের উত্তরাঞ্চলের দুটি জেলায় যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গাইবান্ধা ও পরে বগুড়া সফরে যাবেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যাবেন। এ সময় তিনি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করবেন।পরে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রাজনৈতিক নেতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।প্রধানমন্ত্রী বিকেলে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যাবেন এবং সেখানে সারিয়াকান্দি হাই স্কুলমাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণ করবেন।প্রধানমন্ত্রী পরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হলরুমে রাজনৈতিক নেতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বিকেলে ঢাকা ফিরে আসবেন।এর আগে শেখ হাসিনা গত ২০ আগস্ট দেশের উত্তরাঞ্চলীয় বন্যাদুর্গত দুটি জেলার বন্যার্তদের অবস্থা দেখতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat