×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৮-১১
  • ৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
 নিজস্ব প্রতিনিধি:  –ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশীষ বর্ধন, সহকারী পরিচালক মামুন মাহমুদ ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আবদুল মান্নান।তিনজনের এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর এ কে এম শাকিল নেওয়াজ।মেজর শাকিল নেওয়াজ জানান, বেলা ৩টা ৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুনের নিয়ন্ত্রণের ঘটনায় তাঁরা একটা নজির সৃষ্টি করতে পেরেছেন। দ্রুত সময়ের মধ্যে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ জন্য সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।ফায়ার সার্ভিস জানায়, বেলা দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনে আগুনের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর আতঙ্কে ছড়িয়ে পড়েছিল যাত্রীদের মধ্যে। বেশ কিছুক্ষণ বিমান ওঠা-নামা বন্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat