×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৭-২২
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নদীতে ইলিশের সংখ্যা বেড়েছে
নিজস্ব প্রতিনিধি:- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকারের কঠোর অবস্থানের কারণে নদীতে মা ইলিশ ধরা বন্ধ হওয়ায় এ বছর নদীতে ইলিশের সংখ্যাও বেড়েছে।  নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আমির হোসেন আমু বলেন, যেসব উন্মুক্ত খাস জলাশয়গুলো দখলে আছে সরকার সেগুলো পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে। এসব জলাশয়ে মাছ চাষ করা হবে এবং বিদেশে যাতে মাছ রপ্তানি করা যায় সে ব্যবস্থাও করা হবে। সরকারের পক্ষ থেকে মাছ চাষে আগ্রহীদের সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে এখানে কোন উন্নয়ন হয়নি। অনেকে বসন্তের কোকিল হয়ে তারা এসে আপনাদের বলবে, আমি এখানকার সন্তান আমাকে ভোট দিন। উন্নয়ন না করে কিভাবে তারা ভোট চায়? তাদের দিকে লক্ষ্য রাখবেন। যারা দেশের উন্নয়ন করে তাদের ভোট দিয়ে জয়ী করবেন।’নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat