×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-২১
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢামেকে মৃত্যুর পরপরই স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেল স্বামী
নিজস্ব প্রতিনিধি:- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেয়ারা বেগম (৩২) নামে এক নারীর মৃত্যুর পরপরই সঙ্গে থাকা স্বামী পরিচয়দানকারী ব্যক্তি পালিয়ে যায়। বুধবার ভোরে দিকে এ ঘটনা ঘটে।  ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে এক ব্যক্তি পেয়ারা বেগম নামে এক নারীকে আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে ঐ ব্যক্তি বলেন আহত নারী তার স্ত্রী। ট্রেনের ধাক্কায় তার পায়ে গুরুতর আঘাত পান। এ সময় ঢামেকের কর্তব্যরত চিকিৎসকরা ঐ নারীকে অপারেশন করলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মৃত্যু হয় তার। পেয়ারা বেগমের মৃত্যুর পরপরই স্বামী পরিচয়দানকারী ঐ ব্যক্তি পালিয়ে যায়। তবে কোথায় দুর্ঘটনাটি ঘটে, বিষয়টি জানা যায়নি। মৃত নারীর পরিবারের খোঁজখবর নেয়ার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat