×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৬-২০
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কমানো যেতে পারে মোবাইল ফোনের কলরেট
নিজস্ব প্রতিনিধি:- প্রয়োজনে মোবাইল ফোনের কলরেট কমানো যেতে পারে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের সদস্য দিলারা বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তারানা হালিম। তিনি বলেন, ‘মোবাইল ফোনের কলরেটের সর্বনিম্ন অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বর্তমানে সর্বনিম্ন ২৫ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা কলরেট নির্ধারণ করা আছে। বার্তা সংস্থা বাসস প্রতিমন্ত্রীর বরাতে আরো জানিয়েছে, প্রতিযোগিতামূলক বাজারে মোবাইল ফোন কোম্পানিগুলো নির্ধারিত এই কলরেটের মধ্যেই তাদের ব্যবসা পরিচালনা করে। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এটি যথেষ্ট কম বলেও উল্লেখ করেন তারানা হালিম। বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২০৬ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা সাত কোটি ৭৭ হাজার ৯৬৯ বলে জানান তারানা। ন্যাপের সংসদ সদস্য আমিনা আহমেদের আরেক এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে ‘নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন)’ লাইসেন্স দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat