×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৮
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পর্তুগালের দাবানলের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৩
আন্তর্জাতিক ডেস্ক- পর্তুগালের মধ্যাঞ্চলের দাবানলের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৩-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিদের বেশির ভাগই রাজধানী লিসবন থেকে ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে এলাকার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দাবানলের কবলে পড়েন। প্রতিবেদনে বলা হয়, দাবানলের ঘটনায় দমকলকর্মীসহ অন্তত ৫৯ জন আহত হয়েছেন। আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। মৃতের সংখ্যা আরও আড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একটি ভয়াবহ ও খুবই দুঃখজনক ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ গোমেজ বলেছিলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন গাড়ির ভেতরে বদ্ধ অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছেন। তিনজনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে। আহত ব্যক্তিদের মধ্যে আট বছর বয়সী এক কন্যা শিশুসহ ছয়জন দমকলকর্মী রয়েছেন। দুজন নিখোঁজ আছেন।তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে গত শনিবার বিকেল দিকে দাবানল আরও তীব্র হয়ে উঠেছে। স্থানীয় ঘরবাড়িসহ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ছে সেই আগুন। আগুন নিয়ন্ত্রণে প্রায় ১ হাজার ৭০০ দমকলকর্মী চেষ্টা করে যাচ্ছেন। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে আজ ভোরে স্পেন থেকে জল নিয়ে দুটি উড়োজাহাজ যোগ দিয়েছে। বনে কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। গত এক দশকের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat