×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৮
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনার সুজানগর উপজেলায় শিশুকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি:- পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিপক্ষের এক শিশুকে পিটিয়ে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ আমিনপুর থানার আলাদীপুর গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে। ওই শিশুর নাম হাফিজুল ইসলাম (৮)। সে আলাদীপুর গ্রামের রজব আলীর ছেলে। আটক ব্যক্তি হলেন একই গ্রামের দুলাল মল্লিক (৪০)। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, পাওনা টাকা নিয়ে আলাদীপুর গ্রামের রজব আলী ও দুলাল মল্লিকের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার বিকেল ৫টার দিকে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রজব আলীর আট বছরের শিশুসন্তান হাফিজুলকে একা পেয়ে তাকে বাড়িতে নিয়ে মারধর করে দুলাল মল্লিক ও তাঁর ছেলে সেলিম মল্লিক। এতে শিশু হাফিজুল মারা যায়। এর পর উপায়ন্তর না পেয়ে শিশুটির লাশ নিজের শয়নকক্ষে মাটির নিচে পুঁতে রাখেন দুলাল মল্লিক। ওসি আরো জানান, বিকেল থেকে হাফিজুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। রাত ২টার দিকে পুঁতে রাখা শিশুর লাশ তুলে বাড়ির বাইরে নিয়ে ফেলে দেওয়ার সময় দুলাল মল্লিক ও তাঁর স্ত্রীকে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। এ সময় তাঁদের ছেলে সেলিম মল্লিক পালিয়ে যায়। তাজুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শিশু হাফিজুলের লাশ উদ্ধার করে। এ সময় দুলাল মল্লিককে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat