×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-১২
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বড় জয়ের পথে ম্যাকরোঁ
আন্তর্জাতিক ডেস্ক:- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর মধ্যমপন্থি দল ‘লা রিপালিকুই য়েন মার্চি’ (এলআরইএম) দেশটির সংসদীয় নির্বাচনের প্রথম ধাপে বিপুলসংখ্যক আসন পেয়ে বিজয়ী হতে যাচ্ছে। দেশটির সংসদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে এক্সিট পোলে দেখা যাচ্ছে এই নির্বাচনে প্রায় চার ভাগের তিন ভাগ আসনই সম্ভবত যাবে ম্যাকরোঁর দলে।বুথফেরত পরিসংখ্যানে দেখা গেছে, ম্যাকরোঁর এলআরইএম আর তাঁর মিত্র দল ‘গলো’ মিলে দেশটির পার্লামেন্টের ৫৭৭ আসনের মধ্যে ৪৪৫টিতে জয়লাভ করতে পারেন। তবে এ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ খুবই কম, মাত্র ৫০ শতাংশের মতো। ভোটারদের এই সংখ্যা রেকর্ডসংখ্যক কম। দ্বিতীয় ধাপের ভোট আগামী রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাত্র বছরখানেক আগেই ৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার ম্যাকরোঁ রাজনৈতিক দল এলআরইএম গঠন করেছিলেন। তাঁর দলের অনেক প্রার্থীই রাজনীতিতে একেবারে নতুন। অনেকেরই তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই বললেই চলে। এই নির্বাচনে ফ্রান্সের সমাজবিদরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। সোশ্যালিস্ট পার্টির হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী বেনোয়া হ্যামন এবং এই পার্টির নেতা জঁ-ক্রিস্টোফ কাম্পেডেলিস—দুজনেই তাঁদের আসন হারাতে যাচ্ছেন। এ ছাড়া ফ্রান্সের কট্টরপন্থী দল ‘ন্যাশনাল ফ্রন্ট’ও আশাব্যঞ্জক সাফল্য পায়নি। ন্যাশনাল ফ্রন্টের নেতা মেরিন লে পেন গত মাসেই প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাকরোঁর কাছে পরাজিত হয়েছিলেন। আগামি শনিবার নাগাদ এই নির্বাচনের চূড়ান্ত ফল পাওয়া যাবে বলে জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat