×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৪
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেহাই পাবে না, ত্রাণ নিয়ে কেউ অনিয়ম করলে
নিজস্ব প্রতিনিধি:- ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বীর বিক্রম বলেছেন, ঘূর্ণিঝড় মোরায় আক্রান্তরা কেউ না খেয়ে থাকবে না। তাদের প্রত্যেকের খাবার নিশ্চিত না হওয়া এবং স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণ নিয়ে কেউ অনিয়ম করলে, তারা রেহাই পাবে না। রবিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, রামুর গর্জনিয়া ও টেকনাফের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় দুর্গতদের ধৈর্য্য ধরে সরকারি সহায়তা নেয়ার আহ্বান জানান তিনি। ত্রাণ বিতরণকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ত্রাণ ও দুর্যোগ সচিব শাহ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহেশখালীসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝেও ত্রাণ বিতরণের কথা রয়েছে দুর্যোগমন্ত্রীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat