×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৪
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডায়াবেটিস, ট্রাইগ্লিসারাইড বশে রাখতে ৫ ঘণ্টার বেশি ব্যবধানে খাওয়া কখনই নয়
স্বাস্হ্য ডেস্ক:- আপনি কি অফিসে কাজের মাঝে খেতে যাওয়ার সময় পান না? সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়ে আবার হয়তো বিকেল ৪ টার সময় খেলেন। অথবা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বলে মুখে কিছু না দিয়েই অফিস চলে গেলেন। তারপর অফিসে গিয়েও এটা-ওটা কাজের মাঝে খাওয়ার সময় পেলেন সেই দুপুর ১২টায়। খিদেয় তখন পেট চুঁই চুঁই। গবেষকরা জানাচ্ছেন, খেতে দেরি করা আমাদের শরীরকে নির্দিষ্ট ঘড়ি মেনে কাজ করতে বাধা দেয়। যার ফলে ডায়াবেটিস, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার মতো সমস্যা জেঁকে বসে। আমাদের শরীর ২৪ ঘণ্টার ঘ়ড়ি মেনে কাজ করে। যেই ঘড়িকে নিয়ন্ত্রণ করে মাস্টার ক্লক বা আমাদের মস্তিষ্ক। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে রয়েছে পেরিফেরাল ক্লক। যা সম্মিলিত ভাবে কাজ করে। আমাদের খাওয়া-দাওয়া, ঘুম, স্নান করা, কাজ করার সঙ্গে তাল রেখেই চলে শরীরের ঘড়িগুলো। যে কারণ অফিসে শিফটে কাজ করলে বা জেট ল্যাগ হলে দিন-রাতের হিসেবের গন্ডগোলের কারণে শরীরের কার্যকারিতা ব্যাহত হয়। গবেষকরা জানাচ্ছেন, যদি আমরা ৫ ঘণ্টা দেরি করি খেতে তা হলে আমাদের শরীরের ব্লাড সুগার রিদম নষ্ট হয়ে যায়। তাই রক্তে শর্করার সঠিক মাত্রা বজায় রাখতে শরীরের ঘড়ির সঙ্গে খাওয়ার সময় মেলা প্রয়োজন। এই গবেষণার মুখ্য গবেষক জোনাথন জনস্টন বলেন, দেখা গিয়েছে যাদের জেট ল্যাগ হয় বা শিফটে কাজ করেন তাদের শরীরের পরিপাক ক্রিয়ায় ব্যাঘাত ঘটে। ফলে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয়। ওষুধ না খেয়ে শুধু মাত্র ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের সময় বদলে ফেলে এই কার্ডিওভাসকুলার বা ওবেসিটির মতো অনেক সমস্যাই কমিয়ে ফেলা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat