×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-৩১
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুগ্ধতা যেন কমছেই না স্ত্রীর প্রতি
বিনোদন ডেস্ক:- স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রতি অভিষেক বচ্চনের মুগ্ধতা যেন কমছেই না। বার বার ঐশ্বরিয়াতে মুগ্ধ হচ্ছেন তিনি। একের পর এক তার ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে যাচ্ছেন অভিষেক। এবার ৭০তম কান চলচ্চিত্র উৎসবে সিনড্রেলা সাজে সেজেছিলেন ঐশ্বরিয়া। আর সেই সাজ অন্য অনেকের মতো মুগ্ধ করে স্বামী অভিষেককেও। তাই গতকাল মঙ্গলবার সিনড্রেলা সাজে ঐশ্বরিয়ার একটি সাদা-কালো ছবি অভিষেক তার ইন্সটাগ্রাম পেজে শেয়ার করেন। তাতে ক্যাপশন হিসেবে জুড়ে দিলেন হলিউডের ‘কাসাব্লাংকা (১৯৪২)’ ছবির সর্বকালের সেরা সেই উক্তিটি, ‘হিয়ারস লুকিং অ্যাট ইউ কিড। স্ত্রীর প্রতি তার আদুরে ভাবটি যেন দিন দিন আরও বাড়ছে। তা এবারই প্রথম নয়, এর আগেও সিনড্রেলা সাজে ঐশ্বরিয়ার আরেকটি ছবি শেয়ার করেন অভিষেক। সিনড্রেলার নীল গাউনটি যেন কোনো ভাবেই ভুলতে পারছেন না তিনি।  ছবিতে তিনি ক্যাপশন জুড়ে দেন, ‘আমি এই ছবিটি অনেক পছন্দ করি, আর ছবিতে দাঁড়িয়ে থাকা এই সুন্দরী রমনীকেও।’ মিড-ডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat