×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৬
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সড়ক দূর্ঘনায় প্রবাসী নিহত
নীলফামারী প্রতিনিধিঃ বাড়ীতে ফেরা হলনা  প্রবাসী রফিকুল (৩৮) এর। মর্মান্তিক সড়ক দূর্ঘনায় নিহত হন তিনি। তার সাথে তার ভাগ্নে লোকমান নামের অপর একজনও নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ৬ জন আহত হন। আহতরা হলেন শাহানুর ইসলাম (৬০), রুবেল ইসলাম (২৮), রিয়াদ ইসলাম (৭), সানোয়ার (৫৫), সালমা (১৩) ও সানু। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি নীলফামারীর জলঢাকা পৌর শহরের পেট্টোলপাম্প এলাকার। পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী নিহত রফিকুল দীর্ঘ ৫ বছর পর। দেশে ফিরে এলে তার আত্মীয়রা তাকে ঢাকা এয়ারপোর্ট থেকে মাইক্রোবাস যোগে নিজ গ্রাম ডিমলা উপজেলার সুটিবাড়ী গয়াবাড়ী ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হয়। পুরো রাস্তায় ঠিক ঠাক আসলেও আজ  শুক্রবার ভোরে জলঢাকা পৌর শহরের পেট্টোলপাম্প এলাকায় ডিজিটাল স্কেল ব্রীজের সামনে অবস্থানরত একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রন হারিয়ে স্বজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ২ জনের মৃত্যু হয়। এ সময় মাইক্রো বাসটি দুমরে মুচরে যায়। তাৎক্ষনিক সংবাদ পেয়ে জলঢাকা ও নীলফামারী থেকে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে আহতদের জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দূর্ঘনা কবলিত মাইক্রোবাস (চট্টো মেট্টো চ ১১-২৯৬৬) ও ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৬-৭৩৪০) জলঢাকা থানায় নিয়া আসা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat