×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৬
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিএনবি এলাকায় বাসচাপায়,জাবি শিক্ষার্থী মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, – সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত আরাফাতও (২২) মারা গেছেন। শুক্রবার দুপুর ১টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন (ওটি) ইনচার্য নাছির আহমেদ আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, তাবলীগ থেকে ক্যাম্পাসে ফেরার পথে শুক্রবার ভোর পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় এই দুর্ঘটনা আরাফাতের সহপাঠি নাজমুল হাসান রানা (২৪) মারা যায়।পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজী বিভাগের শিক্ষার্থী আরাফাত সাভারের কলমায় মার্কাস মসজিদ থেকে তাবলিক থেকে অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন। অটোরিকশটি সাভারের সিএনবি এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়।পরে গুরুতর আহত নাজমুল ও আরাফাতকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat