×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৪
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সভা করবে বিএনপি
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সভা করবে বিএনপি। এছাড়া একই দিন ঢাকা মহানগরীতে থানায় থানায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। গত ২০ মে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার রাজধানী ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমিপি) কাছে আবেদন করে দলটি। তবে ডিএমপি তার অনুমতি দেয়নি। প্রতিবাদ সমাবেশের অনুমতি না মেলায় আজ সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি ও হামলা সরকার প্রধানের নির্দেশেই হয়েছে। আর তার নির্দেশেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি মেলেনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat