×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২০
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাধারণ মানুষের ভাগ্য যতদিন পরিবর্তন না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের উদ্দেশ্য একটাই, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। সাধারণ মানুষকে উন্নত জীবন দেয়া। সাধারণ মানুষের ভাগ্য যতদিন পরিবর্তন না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। শনিবার সকলে গণভবনে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলে।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষের কোনো অভাব থাকবে না। মানুষ পেট ভরে ভাত খাবে, ভালো কাপড় পরবে, লেখাপড়া করে শিক্ষিত হবে, সর্বোপরি উন্নত জীবন পাবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পুরণের লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।তিনি বলেন, আওয়ামী লীগ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে হাজারো মানুষের আবাসনের ব্যবস্থা করেছে। ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে স্বয়ংসম্পূর্ণ করার কাজ চলছে। একটি পরিবার যদি ২০০ টাকা জমাতে পারে তাহলে সরকার তাকে আরও ২০০ টাকা দিচ্ছে, যাতে তার ৪০০ টাকা সঞ্চয় হয়। যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।’শেখ হাসিনা বলেন, নেতা হয়ে কী পেলাম কী পেলাম না, এটা ভাবা যাবে না। জাতিকে কী দিতে পারলাম সেটাই ভাবনার বিষয়। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগকে কাজ করতে হবে।তিনি বলেন, বিএনপি বলে তারা তিনবার প্রধানমন্ত্রী ছিল, জাতীয় পার্টি বলে তারা এতদিন ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকার কথা বলে, তবে দেশ উন্নত হয়নি কেন? বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করে। আর তারা পাকিস্তানিদের তোষামোদ করে।জনগণের কল্যাণে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড তুলে ধরে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গত আট বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এমনভাবে জনসাধারণের মাঝে তুলে ধরুন, যেন তারা আমাদের প্রতি আস্থা রেখে আবার ভোট দেয়।শেখ হাসিনার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হয়। সভায় সারাদেশ থেকে অাসা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য গবেষণা ও দফতর সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat