×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৮
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আপন জুয়েলার্সে গ্রাহকদের গচ্ছিত রাখা স্বর্ণালংকার আগামী সোমবার তুলে নেয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি:- আপন জুয়েলার্সে গ্রাহকদের গচ্ছিত রাখা স্বর্ণালংকার আগামী সোমবার প্রয়োজনীয় রশিদ দেখিয়ে তুলে নেয়ার আহ্বান জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বুধবার আপন জুয়েলার্সের তিন মালিককে জিজ্ঞাসাবাদ শেষে শুল্ক গোয়েন্দা মহাপরিচালকের পক্ষে এইচ এম শরিফুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, যারা অবৈধভাবে ব্যবসা করছে তাদের প্রতি নজরদারি বাড়ানো হয়েছে। এসব ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। নাম প্রকাশ না করার শর্তে সিআইসির এক উর্দ্ধতন কর্মকর্তা বলেন, এনবিআর যেকোনো সময়ে যেকোনো করদাতার আয়ব্যয়ের তথ্য খতিয়ে দেখার আইনি অধিকার রাখে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রেগনাম গ্রুপের মালিক ও তার ছেলে এবং আপন জুয়েলার্সের মালিক ও তার ছেলে সম্পর্কে বিভিন্ন নেতিবাচক তথ্য আসছে। এসব ব্যক্তি সমাজে প্রভাবশালী। এনবিআর সিদ্ধান্ত নিয়েছে এ চার ব্যক্তির আয়কর রিটার্নের তথ্য যাচাই করবে। এ ছাড়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অভিযান চালিয়ে আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে বেআইনিভাবে মজুদ সোনা ও ডায়মন্ড উদ্ধার করে। আটক অবৈধ পণ্য সম্পর্কে ব্যাখ্যা দিতে ও জিজ্ঞাসাবাদে বুধবার বেলা ১১টায় শুল্ক গোয়েন্দা সদর দপ্তরে সশরীরে হাজির হতে আপন জুয়েলার্সের স্বত্বাধিকারীদের সমন জারি করা হয়। আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী তিনজন দিলদার আহমেদ, গুলজার আহমেদ এবং আজাদ আহমেদ বুধবার শুনানিতে হাজির হন। তারা লিখিতভাবে সকল আটক পণ্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ১৫ দিন সময় প্রার্থনা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৩ মে বেলা ২টায় শুল্ক গোয়েন্দা সদর দপ্তরে আবারো সশরীরে উপস্থিত হয়ে তাদের প্রতিষ্ঠানে ব্যাখ্যাহীনভাবে মজুদ স্বর্ণ ও ডায়মন্ডের ব্যাপারে শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এনবিআর সূত্র জানায়, সিআইসি থেকে মোহাম্মদ হোসেন, সাদমান সাকিফ, দিলদার আহমেদ ও সাফাত আহমেদের গত কর বছরের আয়কর রিটার্নের তথ্য খতিয়ে দেখা হবে। গত বৃহস্পতিবার আয়কর রিটার্নের তথ্য চেয়ে সিআইসি সংশ্লিষ্ট কর অঞ্চলে চিঠি পাঠায়। শুল্ক গোয়েন্দা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় রিপেয়ারিং ও এক্সচেঞ্জের জন্য যেসব গ্রাহক তাদের সোনা এবং অলংকার গচ্ছিত রেখেছিলেন (১০ কেজির মতো), তাদেরকে সোমবার (২২ মে) বেলা ২টায় রশিদসহ সেগুলো অক্ষত অবস্থায় ফেরত দেয়া হবে। আপন জুয়েলার্সের মালিকরা এ ব্যাপারে গ্রাহকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। গ্রাহকদের সোনা এবং অলংকার ফেরত দেয়ার সময় আপন জুয়েলার্সের শাখাগুলোতে সোমবার মালিকপক্ষ এবং শুল্ক গোয়েন্দারা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাখাগুলোর যেসব লকারে আপন জুয়েলার্সের গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে, যা তাদের আইনি সহায়তার জন্য প্রয়োজন হবে, তা মালিকদের উপস্থিতিতে ১৮ মে হস্তান্তর করা হবে। তা সংগ্রহ করার জন্যও মালিকপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। কাগজপত্র ও দলিলাদি সংগ্রহের পর ২৩ মে মালিকপক্ষকে শুল্ক গোয়েন্দাদের শুনানিতে অংশ নেয়ার জন্যও বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat