×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৮
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরের গাংনী উপজেলায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
নিজস্ব প্রতিনিধি :- মেহেরপুরের গাংনী উপজেলায়  বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চোখতোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বোমা, অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন গাংনী থানার উপপরিদর্শক (এসআই) বকতিয়ার হোসেন ও কনস্টেবল আবদুল হক। তাঁরা গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অনলাইন সিএনএন বিডি টিভিকে জানান, চোখতালা এলাকায় একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি করে। অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গাংনী থানায় নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি এলজি শাটারগান, একটি গুলি, দুটি দেশি অস্ত্র ও দড়ি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বলে ওসি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat