×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৬
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব ও রাশিয়ার যৌথ সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম চড়া
মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধি:–  ২০১৮ সালের মার্চ পর্যন্ত তেলের উত্তোলন সীমিত রাখবে বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও রাশিয়া। আর এই প্রতিশ্রুতিতে বিশ্ববাজারে গতকাল সোমবার তেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়ে। একপর্যায়ে বেড়ে সাড়ে ৫২ ডলারে উত্তীর্ণ হয়। জ্বালানি তেলের দাম বাড়ানোর লক্ষ্যে তেল রপ্তানিকারকদের সংগঠন ওপেকের অন্তভুক্ত দেশ সৌদি আরব ও ওপেকভুক্ত নয় এমন দেশ রাশিয়া একসঙ্গে এই সিদ্ধান্ত নিল।গতকাল সোমবার সৌদি আরব ও রাশিয়ার জ্বালানিমন্ত্রীরা জানান, তারা তেলের উত্তোলন সীমিত করার যে মেয়াদের কথা উল্লেখ করেছিল- তা বাড়িয়ে দেওয়া হয়েছে। ২০১৮ সালের মার্চ পর্যন্ত তারা উৎপাদন সীমিত রাখবে। চুক্তির সময় থেকে যা ৯ মাস বেশি। এ সময়ে ১৮ লাখ ব্যারেল তেল উত্তোলনেই সম্মত রয়েছে দেশ দুটি।তেল সরবরাহের এ চুক্তি গতকাল বাজারকে চাঙা করলেও যুক্তরাষ্ট্রের মতো রপ্তানিকারক দেশগুলোতে পণ্যটির যে মজুত তা শঙ্কায় ফেলে দিয়েছে। গতকাল লেনদেনর শুরুতে দাম বাড়লেও একপর্যায়ে আবার কিছুটা কমে দাম।গত বছরের ডিসেম্বরে, প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক। সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরের জানুয়ারি থেকে এই উত্তোলন কমানো হবে। গত আট বছরের মধ্যে এটা হচ্ছে ওপেকের উত্তোলন কমানোর প্রথম সিদ্ধান্ত। এরপর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ানোর লক্ষ্যে উত্তোলনের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক-বহির্ভূত ১১টি দেশ। দুই বছর আগেও জ্বালানি তেলের দাম ১০০ ডলারের ওপরে ছিল। দুই বছর ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকে। একপর্যায়ে তা মাত্র ২৯ ডলারেও নেমেছিল। এরপর এ বাজারকে চাঙা করতে বিভিন্ন সময় বৈঠকে বসে ওপেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat