×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৪
  • ৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীতে অচিরেই খোলা হচ্ছে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়
নিজস্ব প্রতিনিধি: – খুলনা অঞ্চলের ভারত গমনকারীদের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। একদিকে যেমন খুলনা থেকে ভারতে সরাসরি বাস ও রেল যোগাযোগ ব্যবস্থা চালু হতে যাচ্ছে, তেমনি সহজেই দেশটির ভিসা পেতে যাচ্ছেন খুলনাবাসী। আর এজন্য খুলনা মহানগরীতে অচিরেই খোলা হচ্ছে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়। স্থাপন করা হচ্ছে ভিসা প্রিন্টিং স্টেশন।আবেদনকারীরা সকালে আবেদন করলে বিকালে ভিসা পাবেন। এজন্য স্থানীয়ভাবে নিরাপদ ও যোগাযোগে সহজ স্থানে কার্যালয়টি করতে ভারতীয় হাইকমিশনের ঢাকার প্রতিনিধি দল গত শনিবার নগরীর বেশ কয়েকটি বাড়ি ঘুরে দেখেছেন। বাড়ি নির্ধারণের পরবর্তী ১৫ দিনের মধ্যেই হাইকমিশনের কার্যক্রম চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে। বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি খুলনা জেলা ইউনিটের সভাপতি কাজী আমিনুল হক জানান, খুলনা অঞ্চলের মানুষ যাতে দ্রুত ভারতীয় ভিসা পেতে পারে সেজন্য ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয় খোলা হবে। নগরীতে তাদের বেশ কয়েকটি বাড়ি দেখানো হয়েছে। এখন তারা সিদ্ধান্ত নেবেন কোনটি তাদের পছন্দ। তাদের বাড়ি পছন্দ হলেই ন্যূনতম ১৫দিন ও সর্বোচ্চ তিন মাসের মধ্যে এখান থেকে ভিসা প্রিন্টের কার্যক্রম শুরু হবে। সূত্রমতে, একজন সহকারী হাই কমিশনারের তত্ত্বাবধানে আবেদনকারীদের ভিসা প্রদান করা হবে। সকালে ভিসার আবেদন দিয়ে বিকালেই পাওয়া যাবে। এতে ভারত গমনকারীদের দুর্ভোগের অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat