×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৮
  • ৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একের পর এক দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন রকিবুল হাসান
স্পোর্টস ডেস্ক: –জাতীয় দলের বাইরে আছেন বেশ কিছুদিন ধরেই। কিন্তু ঘরোয়া ক্রিকেটে একের পর এক দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন রকিবুল হাসান। গত মৌসুমে তাঁর ব্যাট থেকেই এসেছিল সবচেয়ে বেশি রান। আর আজ রকিবুল খেলেছেন রেকর্ডগড়া ইনিংস। করেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি, ১৯০ রান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের ম্যাচে দেখা গেছে রানের বন্যা। শুরুতে ব্যাটিং করে আবাহনী করেছিল ৩৬৬ রান। শতক করেছিলেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে ব্যক্তিগত প্রাপ্তির দিক দিয়ে তাঁদের ছাড়িয়ে গেছেন রকিবুল। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ১৩৮ বলে ১৯০ রানের অসাধারণ এক ইনিংস। মেরেছেন ১৭টি চার ও ১০টি ছয়। তবে দলকে অবশ্য জেতাতে পারেননি তিনি। শেষপর্যন্ত ২৭ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মোহামেডানকে। ৩৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানের ইনিংস শেষ হয়ে গেছে ৩৩৯ রানে।২০১৩-১৪ মৌসুম থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পেয়েছিল বাংলাদেশের ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেট লিগ। তারপর থেকে টানা দুটি মৌসুমে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছিলেন দুই বিদেশি ক্রিকেটার রবি বোপারা (২০১৩-১৪ মৌসুমে ১৫৭) ও চামারা কাপুগেদারা (২০১৪-১৫ মৌসুমে ১৬১)। ২০১৫-১৬ মৌসুমে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল তামিম ইকবালের। ১৪২ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটিও তামিমের। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি করেছিলেন ১৫৪ রান।আন্তর্জাতিক ক্রিকেটের হিসাবে তামিমের সেই রেকর্ডটি এখনো অক্ষুন্ন থাকলেও লিস্ট ‘এ’ ক্রিকেটের হিসাবে তামিমকে টপকেই গেলেন রকিবুল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডে এখন থেকে লেখা হবে রকিবুলের নাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat