×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৭
  • ৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকার বিদেশি সিগারেট আটক
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ওই সিগারেটের মূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা। আজ রোববার সকালে নূর আলম বকরুল নামের এক যাত্রীর লাগেজে ওই সিগারেটগুলো পাওয়া যায়।বকরুল চাঁদপুরের দক্ষিণ মতলবের বাসিন্দা। তিনি দুবাই থেকে বাহরাইন হয়ে গালফ এয়ারওয়েজের একটি বিমানে করে ভোর ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।এ বিষয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখেন। বকরুল ১ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তাঁর গতিরোধ করা হয়।পরে কাস্টমস হলে বকরুলের তিনটি লাগেজ খুলে ৫০ হাজার ৪০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করা হয়। আটক সিগারেট ২৫২টি কার্টনে পাওয়া যায়, যার মধ্যে ১৯৮ কার্টন কোরিয়ার মন্ড ব্র্যান্ড ও ৫৪ কার্টন ব্রিটেনের ডানহিল ব্র্যান্ডের সিগারেট ছিল। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা।আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ ভাগ) ফাঁকি দেওয়ার জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat