×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৬
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা উত্তর জাসদীয় ষড়যন্ত্র আবার নতুন করে শুরু হয়েছে : মাওলানা আখতার হুসাইন বিন বুখারী
নিজস্ব প্রতিনিধি:- ওলামা লীগের সভাপতি মাওলানা আখতার হুসাইন বিন বুখারী বলেছেন, স্বাধীনতা উত্তর জাসদীয় ষড়যন্ত্র আবার নতুন করে শুরু হয়েছে। আলেম ও ইসলামি অনুভূতিতে আঘাত দিয়ে জাসদীয়রা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তারা আওয়ামী লীগের ভোটব্যাংক নষ্ট করতে চায়। তাদের এক শতাংশ ভোটও নেই। তাই তাদের দায়ভার আমরা বহন করতে পারি না। তাই তাদেরকে এখনই মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হোক।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দফা দাবিতে আওয়ামী ওলামা লীগ আয়োজিত মানববন্ধনে সভাপতির ভাষণে তিনি এই দাবি করেন।প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওলামা লীগ সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনি দেশের মানুষের সেন্টিমেন্ট বোঝেন। সে জন্যই আপনি জননেত্রী। আর তাই জাসদ থেকে কোনো নেতাকে মন্ত্রিসভায় না রাখার দাবি জানাচ্ছি।তিনি আরো বলেন, সংস্কৃতির জন্য নতুন করে স্বাধীনতা সংগ্রাম করতে হবে- ড. সনজীদা খাতুনের এ বক্তব্য মহান স্বাধীনতা সংগ্রাম তথা মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। ড. সনজীদাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করতে হবে।মানববন্ধনে আরো বক্তব্য দেন ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবুল হাসান শেখ শরিয়তপুরী, হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুস সাত্তার, মাওলানা হাবিবুল্লাহ রূপগঞ্জী, মাওলানা মোহাম্মদ শওকত আলী, মাওলানা মুজিবুর রহমান চিশতী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat