×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৫
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়া ও সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিনিধি: – নাটোরের বাগাতিপাড়া ও সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (৩০) ও নুরুল ইসলাম (৩১) নামে দুজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় ৩ জন আহত হয়। বৃহস্পতিবার রাতে জেলার পৃথক স্থানে এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া সরদারপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে উজ্জ্বল ও নুরুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে উজ্জ্বলসহ কয়েক শ্রমিক ধান কেটে একটি নসিমনে করে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া সরদারপাড়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গাড়িটি উপজেলা গালিমপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে উজ্জ্বলসহ আরো চারজন আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।অপরদিকে একই সময়ে সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় দিয়ে একটি পাওয়ার ট্রিলারে করে ধান বোঝাই করে নিয়ে যাচ্ছিল নুরুল ইসলাম। পথে পাওয়ার ট্রিলাটি উল্টে পানিতে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ধান কাটা শ্রমিক নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। তার বাড়ি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় বলে জানা গেছে।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat