×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৫
  • ৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে প্রবাসীদের স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক
 মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধি: – সৌদি আরবে এবার বেসরকারি কর্মচারীরাও স্বাস্থ্যবীমার আওতায় আসায় বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক করা হয়েছে।  দেশটির ‘দ্য কাউন্সিল অব কো-অপারেটিভ ইন্স্যুরেন্স’ (সিসিএইচআই) এ তথ্য নিশ্চিত করেছে। সিসিএইচআই এর মহাসচিব মুহাম্মদ আল হুসেইন বলেন, “সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মচারীদের স্বাস্থ্যবীমার আওতায় আনা হচ্ছে। যেসব বেসরকারি প্রতিষ্ঠানে মাত্র ২৫ জন বা তার কম কর্মী রয়েছেন তারাও এর আওতায় থাকবেন।”বেসরকারি কোম্পানিগুলো তাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের স্বাস্থ্যবীমার আওতায় আনবেন বলে জানান তিনি। কর্মচারীদের সন্তানরাও এই বীমা সুবিধা পাবেন। কর্মীদের ছেলের বয়স ২৫ বছরের নিচে ও মেয়েরা বিয়ের আগ পর্যন্ত বীমা সুবিধা পাবেন।যদি কোন প্রতিষ্ঠান তার কর্মীদের স্বাস্থ্যবীমার আওতায় না আনেন সে প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হবে। স্বাস্থ্যবীমার আওতায় সব প্রবাসীকে শ্রেণি অনুযায়ী পূর্ন ফি বা ২০% ফি নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat